Pages

Copy image or video link from Instagram and put it on the field given on the top.

Instagram downloader with bangla lyrices

Thursday, February 20, 2020

ahoto kichu golpo - কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা (শিরোনামহীন)

কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা?
কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, ভেবেছো, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?
কখনও কি তুমি আমার, আমি তোমার বলে চিতকার করে কাঁদনি?
তারাদের সামনে…
জেনেছি তুমি জানো; জেনে আমার জন্য না হয় কিছুটা মানো…
কখনও কি তুমি আমার সঙ্গে হাটো?
হেটে যাই তবু অনন্ত পথঘাট…
কখনও কি পথ ভোল, পথ চলো, ভেবে হতাশ হয়ে পড়নি?
সময়ের সামনে…
জেনেছি তুমি জানো; জেনে আমার জন্য না হয় কিছুটা মানো…
সময় ছিল অল্প
জ্যোতস্না রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প
মেলে স্বপ্ন ডানা…
কখনও কি তুমি মনের আকাশে ভাসো ?
অন্ধরাতে আমায় ভালবাসো ?
কখনও কি তুমি ক্লান্ত, উদভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগোনি?
আমারই সামনে…
জেনেছি তুমি জানো; জেনে আমার জন্য না হয় কিছুটা মানো।।


ahoto kichu golpo - কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা (শিরোনামহীন)

Ahoto kichu golpo
কথা ও সুরঃ তুহীন
ব্যান্ড: শিরোনামহীন

brishti kabbo - কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায় (শিরোনামহীন)

কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায়
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন্শন্
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল
রিমঝিম রিমঝিম নাচলো আমার মন।
অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল খেকেই গেল জেব্রাক্রসিং
বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু; উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …
আজ জানালার বাইরে একঝাঁক বৃষ্টির রিমঝিম রিমঝিম
বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে …
রাস্তার সিগনালে কন্ডাকটর জেব্রাক্রসিং
অনেকদিন হেরে যাওয়া মন দিল ধুঁয়ে।।
রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং আর রিক্সায় আঁকা পেইন্টিং
নাগরিক বৃষ্টির ছাঁটে রবীন্দ্রনাথ অসহায়, তাই কন্ডাকটর জেব্রাক্রসিং
প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল” যদিও করতেই হবে দান
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে নাগরিক বৃষ্টির এই গান।।
অনেকযুগ, অপেক্ষায়, মেঘের ভেলায় ভেসেই গেল এ দিন
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু; উড়ে চলে তৃষ্ণার্ত রংহীন ফড়িং …

brishti kabbo - কোথায় যেন বৃষ্টির রিমঝিম শোনা যায় (শিরোনামহীন)

Brishti kabbo
কথা ও সুরঃ জিয়া
ব্যান্ড: শিরোনামহীন

Martin scorsese ‘র Taxi Driver চলচ্চিত্র দেখে অসম্ভব অনুপ্রানিত হয়েছিলাম। একদিন বৃষ্টি এসে শহরের সব ধুলোময়লা, ক্রোধ, অপমান, বঞ্চিত হবার গ্লানি ধুয়ে নিয়ে যাবে।
আমাদের শহরে কি কখনও এমন বৃষ্টি আসবে? নাকি নাগরিক ব্যস্ততায় আমরা বুঝতেই পারিনি; এমন বৃষ্টি এসেছিল কোন এক উদাস দুপুরে। আমরা বরণ করে নেইনি বলে অভিমানী বৃষ্টি থমকে গেল নগরের উপকুলে। শহরের জেব্রা ক্রসিং তাকে অর্কেস্ট্রার কন্ডাকটরের মত নির্লিপ্ত মিখে জানিয়ে দিল “এখানে ব্যস্ত জনতা রাস্তা রাস্তা পার হচ্ছে, তুমি আর ঢুকতে পারবে না।“ রবীন্দ্রনাথ এই সময়ে কি বৃষ্টি উদযাপন করতেন? নাকি অসহায় কন্ডাকটর সেজে জেব্রা ক্রসিং এ দাঁড়িয়ে হিসেব করতেন; কবে সমান্তরাল রেখাগুলো হাত মেলাবে?

chiti - চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া (শিরোনামহীন)

চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া
চিঠি পৌঁছে যাবে, সবুজ গ্রামে
চিঠি পৌঁছে যাবে, পৃথিবীর প্রান্তে
চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।
চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে
আসছে খবর; হবে ক্ষিধের অবসান
রুদ্ধ দারিদ্রের চেনা ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায় ।।
একটা চিঠি, যার বিবরন ছিল লক্ষ শিশুর ইতিহাস
শিশুর দুচোখে কান্নায় লেখা ছিল, ক্ষিধে মুক্তির বসবাস
একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল, কোন এক সবুজ গ্রাম
শিক্ষার সংলাপে দূর হয়ে যাবে দারিদ্রের অভিধান…
চিঠি পৌঁছে যাবে, ক্ষিধের ঠিকানায়
চিঠি পৌঁছে যাবে, অপার আশায়
চিঠি পৌঁছে যাবে, মনের প্রান্তে
চিঠি পৌঁছে যাবে… ভালবাসায়।।
চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে……
অন্ধ/রুদ্ধ দারিদ্রের চির/চেনা ঠিকানায়
চলে যাক চিঠি সবুজ ভরসায় ।।


chiti - চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া (শিরোনামহীন)

Chiti
কথাঃ জিয়া, সুরঃ শাফিন/জিয়া
ব্যান্ড: শিরোনামহীন

kichu kotha - কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ (শিরোনামহীন)

কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ
কিছু কথা কখনো হারিয়ে যায়।
উদাস কিছু দুপুর, কিছু ভেঙ্গে যাওয়া সুর
কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়।
কিছু হাসিখেলা, কাটে সারাবেলা
উদাস পথে হয়তো একলা চলা
নিবিড় জনারণ্যে, শুধু তোমার জন্যে
কিছু কথা কখনো হয়নি বলা।
বইয়ের পাতায় কিছু শব্দ খুঁজে পাইনা,
কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে আর চাইনা।
রূপকথার পঙ্খিরাজ একদিন নেমে আসবে
রাস্তার কালো পিচে সে স্বপ্ন নিয়ে ভাসবে
যান্ত্রিক এই নগর, হয়ে যাবে অবসন্ন
কিছু কথা বলছি শুধু তোমার জন্য।
বদলে যাবার দিন, স্বপ্ন দেখার দিন
কিছু কথা ভেসে যাক, অন্ধ রাস্তায়
মনের বন্ধ জানালায়, স্বপ্নের কথা জমে থাক্
কিছু কথা কখনো বাঁচতে শেখায়।
কিছু হাসিখেলা, কাটে সারাবেলা
অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা
নিবিড় জনারণ্যে, মেঘলা এই ক্ষণে,
কিছু কথা কখনো হয়নি বলা।
কিছু কথার কোন ভাষা প্রয়োজন হয়না। কিছু কথা শ্লোগান দিতে শেখায়, অনুপ্রেরনা দেবার সাহস রাখে, সমাজ বদলে দেবার সম্ভাবনা জাগায়
কিছু কথা দুঃসময়ে বন্ধুর মত পাশে দাঁড়ায়।
কিছু কথা রূপকথার পঙ্খিরাজ নামিয়ে নিয়ে আসে … আমাদের শহরের ধোঁয়াটে বাতাসে।
কিছু কথা মারটিন লুথার কিং এর মত অসম্ভবের স্বপ্ন দেখে।
কিছু কথা আমার মত বোবা … যা শুধু সুরেলা কবিতার জন্ম দিতে পারে জন্মই যার আজন্ম অপরাধ!


kichu kotha - কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ (শিরোনামহীন)

kichu kotha
কথা ও সুরঃ জিয়া
ব্যান্ড: শিরোনামহীন

athtayi - আততায়ী খুন্ হয়ে গেল প্রেমিকার হাতে (শিরোনামহীন)

সেদিন ঝড়ের রাতে, আততায়ী খুন্ হয়ে গেল প্রেমিকার হাতে
সেদিন মধ্যদুপুরে, স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।
অজস্র তারার ভীড়ে, দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট
অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,
বেপরোয়া উত্তাপে, ভেঙ্গেচুরে আততায়ী রাত।
রক্তেভেজা আসাদের শার্ট উড়ছে কফিশপে ঝাঁঝাঁলো বাতাসে
আততায়ী নিঃশ্বাস হাড়িয়ে গেছে নিয়তির ঠিক আশেপাশে …
সেদিন অন্ধনগরে, রক্তের দিন লিপি জাগিয়ে রাখে
এখনো ঝড়ের রাতে, বেপরোয়া হৃদয়ে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে …
যুদ্ধ আর বিপ্লব কি একই রকম অর্থ বোঝাতে পারে?
আততায়ী দৃষ্টি শূন্য, বিপন্ন …
নীল নক্শায় আঁকা সম্ভাবনার কিছু অন্ধকারে
সূতীক্ষ ফলায় রক্তের ফোয়ারা আসাদের শার্ট ছুঁয়ে
দিতেও পারে …
তবে কি আততায়ী খুন হয়ে যাবে শীতল দুচোখের আজন্ম ভালোবাসার অভিসারে?


athtayi - আততায়ী খুন্ হয়ে গেল প্রেমিকার হাতে (শিরোনামহীন)

আততায়ী
কথাওসুরঃজিয়া
ব্যান্ড: শিরোনামহীন

abar hashimukh - সেই কবে ছিল উচ্ছাস আবার হাসিমুখ (শিরোনামহীন)

সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,
যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।
বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।
রোদ্দুর, চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর …………


abar hashimukh - সেই কবে ছিল উচ্ছাস আবার হাসিমুখ (শিরোনামহীন)

Abar Hashimukh
কথা ও সুরঃ জিয়া
ব্যান্ড: শিরোনামহীন

a raate - এ রাতে, এমন রাত হবে জানা ছিলোনা (শিরোনামহীন)

এ রাতে, এমন রাত হবে জানা ছিলোনা
এমন মায়াবী রাতে রাত আসে শুধু নেমে
এ কথা এমন কেউ কখনো
ভেবে যায় রাতের আকাশ এখনো
দিন কেটে যাবে কুহকী রাতের প্রেমে….
এই গল্পে ভরা রাতে কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছ্বাস, কিছু শংকায় ভরা তারাজ্বলা রাতে
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে
রাত জাগা শহরে
ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায়
প্রিয়তম স্বপ্নের ওপারে…
বর্ণমালার মতো জমা অভিমান
বিপন্ন হয়, মায়াবী চাঁদের গান
তারার আলোয় বর্নহীন ঝিলমিল
চাইলেই উড়ে যেতে পারে
মুক্ত ডানার যতো চিল।
গল্পের এই রাতে, হৃদয়ের খুব কাছে
ঝড় এসে থেমে যাক
রূপকথা হবে ইতিহাস,
হেরে যাওয়া আকাশে মেঘফুল ফুটে থাক।
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোষ্টার বুকে
রাত জাগা শহরে
ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায়
প্রিয়তম হৃদয়ের ওপারে…


a raate - এ রাতে, এমন রাত হবে জানা ছিলোনা (শিরোনামহীন)

আশরাফ শিশিরের “এ রাতে এমন রাত হবে জানা ছিলোনা” ভাবনা থেকে নির্মিত গান
A raate
ব্যান্ড: শিরোনামহীন
কথা ও সুর: জিয়াউর রহমান
চলচ্চিত্র: আমরা একটা সিনেমা বানাবো